/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সকল পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কার্যালয়ে যোগদানের নির্দেশ:নবনিযুক্ত আইজিপি

আইএনবি ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে স্ব স্ব কার্যালয়ে যোগদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।

বুধবার বিকাল ৪টার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নবনিযুক্ত আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সকল পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কার্যালয়ে যোগদানের নির্দেশ:নবনিযুক্ত আইজিপি

আপডেটের সময় : ১১:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪