/* */
Dhaka , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

কাওরানবাজারে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

আইএনবি ডেস্ক:চলমান কোটা নিয়ে আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১০ জুলাই) রাজধানীর কাওরানবাজারে রেললাইন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিন দুপুর ১টার দিকে কয়েকশ আন্দোলনকারী অবস্থান নেন কাওরানবাজার সংলগ্ন রেললাইনের ওপরে। এসময় তারা রেললাইনের দুই পাশে কাঠের স্লিপার দিয়ে রেললাইনের ওপরে বসে পড়েন, কেউ কেউ শুয়েও পড়েন। এতে বেলা ১১টার পর কমলাপুরের সঙ্গে পশ্চিম ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির পক্ষে এসেছি। বেলা ১১টা থেকে রেললাইনের ওপরে অবস্থান নিয়েছি। কোন ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমাদের দাবির পক্ষে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকব।’

এসময় অন্যান্যরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকে পায়ে হেঁটে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্য রওয়ানা হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কাওরানবাজারে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

আপডেটের সময় : ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪