/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ৪০ Time View

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান বলেন, রাতে এক বন্ধুকে নিয়ে রিকশায় ঘুরতে বের হয়েছিলেন রাফিউল। পেঁচোর বাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রজস্ব কর্মকর্তাকে দুর্বৃত্তরা কুপিয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে কুপিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

Update Time : ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪