/* */
Dhaka , Wednesday, 26 August 2026

বাঁশখালীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৬ দোকান

Update Time : 05:53:42 am, Tuesday, 28 May 2024

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল সরকার বাজার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ মে) রাত ৩টার দিকে আশরাফ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত তিনটার দিকে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকানের সবকিছুই পুড়ে যায়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, রাতে শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট