ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের হাজীগঞ্জে সোমবার গভীর রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামে বসতঘরের দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।

নিহতরা হলেন বৃদ্ধা হালিমুন নেছা ও শিশু আফজাল (১২)। গুরুতর আহত শিশু হালিমাকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কুয়েত প্রবাসী মো. ইউসুফের মা হালিমুন নেছা তার নাতি ও নাতনিকে নিয়ে আলাদা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমন ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। ওই দাদি ও নাতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৪৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪