ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসচাপায় ইজিবাইক চালকসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

এ ঘটনায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া যায়। তার নাম হামিদুল ইসলাম (৫৫)। সে মিরপুর উপজেলার ওয়াবদা এলাকার বাসিন্দা। এ ঘটনায় বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাসচাপায় ইজিবাইক চালকসহ নিহত ২

আপডেট সময় ০২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯