ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামে শনিবার (২৩ নভেম্বর) রাতে কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা। মারাত্মক আহত অবস্থায় কৃষক সুলতান দালালকে (৫০) উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুলতান দালাল কলারোয়া উপজেলার নাতপুর গ্রামের শহর আলী দালালের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন সুলতান জানান, শনিবার রাতে উপজেলার মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় দুইজন লোক মোটরসাইকেলে করে এসে তার গতিরোধ করে। তাদের একজন তার মুখে টর্চ লাইট ধরে রাখে এবং অপরজন পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মাহবুব হোসেন জানান, সুলতান দালালের মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৭:১৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯