ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া বৃদ্ধ মা-বাবাকে মারধর ছেলের কারাদন্ড

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৃদ্ধ মা-বাবার সাথে অসম্মানজনক আচরণসহ তাদেরকে মারধর করার অপরাধে এক ছেলেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রহুল ইসলাম এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ছেলের নাম শেখ গাজ্জালী হাসান (৩২)। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উজিয়ালপুর গ্রামের মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের ছেলে।

তদন্তে জানা যায়, ছেলে শেখ গাজ্জালী টাকার জন্য এবং অন্যান্য তুচ্ছ বিষয়ে বৃদ্ধ মা-বাবার সাথে প্রায় সময়ই অসম্মানজনক আচরণসহ তাদেরকে নির্যাতন (মারধর) করতেন। ঘটনার দিনও মাকে কুড়াল দিয়ে মারতে চেষ্টা করেন এবং বাবাকে ছুরি দিয়ে মারতে উদ্ধত হন।

এ বিষয়ে ছেলে গাজ্জালীকে জিজ্ঞাসাবাদ করলে সে দোষ স্বীকার করেন। এ সময় তাকে মা-বাবার কাছে তাকে ক্ষমা চাইতে বললে, রাজি না হয়ে তার ফাঁসি হলেও ক্ষমা চাইবে না বলে তিনি জানান।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শেখ গাজ্জালীকে শনিবার দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কেন্দুয়া বৃদ্ধ মা-বাবাকে মারধর ছেলের কারাদন্ড

আপডেট সময় ০২:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯