ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ভাঙতে পারে রেকর্ড

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। দক্ষিণ ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দিনে তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর-বিবিসি

স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতালিতে তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দেশটির ফ্লোরেন্স ও রোমসহ ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলে এক ব্যক্তি মারা গেছেন। ইতালির গণমাধ্যম বলছে,  ৪৪ বছর বয়সী ওই শ্রমিক মিলানের কাছে লোদি শহরে জেব্রা ক্রসিং লাইনে রঙের কাজ করছিলেন। এ সময় গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া রোমে এক ব্রিটিশ নাগরিকসহ বেশ কয়েকজন পর্যটক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিবিসি ওয়েদার বলছে, দক্ষিণ ইউরোপের বড় একটি অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেখা যেতে পারে, এমকি আরও বেশিও হতে পারে।

দুই বছর আগে ২০২১ সালের আগস্টে ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর প্রভাবে গত বছর ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

আশঙ্কা করা হচ্ছে, এই গ্রীষ্মে আরও অনেকের মৃত্যুর কারণ হতে পারে তীব্র তাপপ্রবাহ

আইএনবি/

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ভাঙতে পারে রেকর্ড

আপডেট সময় ০৬:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩