/* */
Dhaka , Thursday, 27 August 2026

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

Update Time : 08:48:43 am, Saturday, 17 June 2023

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে দিরাই উপজেলায় এক জেলে ও বিশ্বম্ভপুর উপজেলায় নদীতে বালু তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান উপজেলার চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক। এ সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল মালিকের। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এদিকে, শনিবার সকাল ১০টার দিকে ধোপাজান নদীর ডলুরা এলাকায় বালু তুলছিলেন দুই শ্রমিক। এ সময় ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। নিহতদের পরিবারকে নগদ অর্থ সহযোগিতার প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট