ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নয় জেলের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় সোমবার দিবাগত মধ্যরাতে মেঘনা নদীর মোহনা সংলগ্ন মাছকাটা নদী থেকে ভোলার ইলিশায় ডুবে যাওয়া একটি ট্রলারের ভেতর থেকে নয় জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার রাতেই মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর মাছকাটা নদীতে নিখোঁজ ট্রলারটির সন্ধান পাওয়া যায়। যে ট্রলারটিকে সোমবার রাতে উদ্ধার করার পর ট্রলারের ভেতর থেকে পানি সরিয়ে ফেলার পর নয়জন জেলেদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর এলাকার কামাল দালাল (৩৫), একই এলাকার মফিজ মাতুব্বর (৩৫), নুরাবাদ এলাকার হাসান মোল্লা (৩৮), একই এলাকার নুরুন্নবী বেপারী (৩০), ফরিদাবাদ এলাকার নজরুল ইসলাম (৩৫), একই এলাকার কবির হোসেন (৪০), আব্দুল্লাহপুর এলাকার মো. বিল্লাল (৩২), চরফ্যাশন থানার উত্তর শিবা এলাকার আব্বাস মুন্সি (৪৫), একই এলাকার রফিক বিশ্বাসের (৫৫) বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, রোববার একজন ও সোমবার রাতে নয়জনসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নয় জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯