/* */
Dhaka , Tuesday, 25 August 2026

পেটের মধ্যে ১৩শ এবং ব্যাগে দেড় হাজার পিস ইয়াবা সহ আটক ১

Update Time : 05:17:51 am, Thursday, 10 November 2022

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক মাদক কারবারিকে পেটের মধ্যে ও ব্যাগে করে ইয়াবা পাচারের সময় আটক করেছে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগে দেড় হাজার এবং এক্স-রে করে পেটের মধ্যে ১৩শ পিস ইয়াবার সন্ধান মেলে।

আটককৃত দেলোয়ার হোসেন দেলু (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের আকুর উদ্দিন বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট