ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই হলে তল্লাশি

রংপুর প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই হলে সোমবার (৪ নভেম্বর) রাত দেড়টা থেকে তিনটা পর্যন্ত ছাত্রদের কক্ষে তল্লাশি চালিয়েছে পুলিশ।

এ সময়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ মুখতার ইলাহী হলের চারপাশ ঘিরে রাখা হয়। এরপর হলের ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়।

হলের কোনো কক্ষ থেকে অবৈধ কোনো অস্ত্র কিংবা বহিরাগত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গভীর রাতে হলে ঢুকে এমন তল্লাশির ঘটনায় ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পুলিশ জানিয়েছে, এটি তাদের নিয়মিত কাজের অংশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গভীর রাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই হলে তল্লাশি

আপডেট সময় ০৭:৩৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯