ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি: ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভার কাজ না করায় শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে কলমে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতো। বর্তমানে বন্দর অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় এই কাজ এখন অনলাইনে ইন্টারনেট সার্ভারে করা হচ্ছে। সকাল থেকে পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিকল হয়ে পড়ায় পণ্য খালাস ও আমদানি-রফতানির কাজ করতে পারছেন না। এতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাসিন খান বলেন, এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শত পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকাখানায় ব্যবহৃত কাঁচামাল খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্য রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় ১২:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯