/* */
Dhaka , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

২০ জনের প্রাথমিক তালিকা করেছে সার্চ কমিটি

আইএনবি ডেস্ক: নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা তিন শতাধিক ব্যক্তির নামের তালিকা সংক্ষিপ্ত করে ২০ জনকে রেখেছে সার্চ কমিটি। তাদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

আজ শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠকে এই ২০ জনের নাম বাছাই করা হয়।

বৈঠক শেষে ব্রিফ করেন সমন্বয় ও সংস্কার সচিব শামশুল আরেফিন।

তিনি বলেন, প্রস্তাবিত নামের তালিকা সংক্ষেপ করে ২০ জনকে বাছাই করা হয়েছে। চূড়ান্ত ১০ জনকে বেছে নিতে আরও সময় লাগবে। আগামীকাল আবারও বসবে সার্চ কমিটি। ১০ জনকে বাছাই করে তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এ বৈঠক হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিতে বৈঠকে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২০ জনের প্রাথমিক তালিকা করেছে সার্চ কমিটি

আপডেটের সময় : ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২