/* */
Dhaka , Thursday, 27 August 2026

চাকরি পেলেন ‘ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া’ আলমগীর

Update Time : 05:50:35 am, Thursday, 3 February 2022

বগুড়া প্রতিনিধি: শুধুমাত্র দু’বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই” এমন পোস্টার লাগিয়ে ভাইরাল যুবক আলমগীর কবির চাকরি পেয়েছেন। এসিআই লজিস্টিক লিমিটেড ‘স্বপ্ন’র প্রধান কার্যালয় ঢাকাতে ‘রিসার্চ এসোসিয়েট’ পদে চাকরি পেয়েছেন তিনি।

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীর কবিরের ইন্টারভিউ শেষে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ‘স্বপ্ন’র সিনিয়র এক্সিকিউটিভ সামসুদ্দোহা শিমুল।

বগুড়া পুলিশ সুপার জানান, স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির যখন জানতে পারেন আমরা আলমগীর কবিরের বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি, তখন তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা তখন তাকে প্রস্তাব দিই আলমগীর কবিরের জন্য কোন ব্যবস্থা করার।

এরপর তিনি চাকরির ব্যবস্থা করেন। স্বপ্ন’র সিনিয়র এক্সিকিউটিভ সামসুদ্দোহা শিমুল বগুড়ায় এসে ইন্টারভিউ নিয়ে ‘রিসার্স এসোসিয়েট’ পদে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট