/* */
Dhaka , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে বিভিন্ন স্থানে আগুন

আইএনবি ডেস্ক: ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে  রাজধানীর কয়েক জায়গায় ওড়ানো ফানুস থেকে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার প্রথম প্রহরে বর্ষবরণের উদযাপন শুরু হওয়ার পরপরই ঢাকার অন্তত সাত জায়গায় আগুন লাগার তথ্য পান তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান, ‘মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে আগুন লাগার পর আমাদের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছে। অধিকাংশ জায়গায় আগুন লেগেছে বাসার ছাদে।’

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, নববর্ষ বরণে বিভিন্ন এলাকায় ছাদ থেকে ফানুস ওড়ানো হয়েছিল। সেগুলো বিভিন্ন জায়গায় পড়ে আগুন লেগে যায়।’

‘সব আগুন যে ফানুসের, তা নয়। এর মধ্যে গ্যাস থেকে আগুন এবং তেজগাঁওয়ে একটি গাড়িতে আগুনের ঘটনাও রয়েছে’ যোগ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে কারও হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে বিভিন্ন স্থানে আগুন

আপডেটের সময় : ০৭:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২