ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের মুখে বিষ দেয়া মা মারা গেছেন

ফরিদপুর প্রতিনিধি: স্বামীর ওপর অভিমান করে ফরিদপুরে নগরকান্দা উপজেলায় মেয়ের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষপান করেছিলেন এক মা। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই মা মারা গেছেন।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষ পান করে অসুস্থ হওয়া মা মৌসুমী আজাদ ও তার আট বছরের মেয়ে ফায়জাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মৌসুমী আজাদের অবস্থা গুরুতর ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত মৌসুমীর স্বামীর চাচাত ভাই জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে মৌসুমীর মৃত্যু হয়েছে। শিশু ফায়জা বর্তমানে সুস্থ আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্লার স্ত্রী মৌসুমী আজাদ তার ৮ বছরের মেয়ে ফায়জাকে ‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ বলে বিষ খাওয়ান। এরপর নিজেও তা পান করেন। তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। লিটন মোল্লা ভবুকদিয়া বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়ের মুখে বিষ দেয়া মা মারা গেছেন

আপডেট সময় ০৫:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯