/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিনোফার্মের ৩০ লাখ টিকা এলো চীন থেকে

আইএনবি ডেস্ক: চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে ।

গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে এসব টিকা আসে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় ফ্লাইটে রাত সোয়া ১টায় আসে আরো ১০ লাখ টিকা। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিনোফার্মের ৩০ লাখ টিকা এলো চীন থেকে

আপডেটের সময় : ০৭:০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১