/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএনবি ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না ।

যুগান্তরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, লকডাউন আর বাড়ানো হবে না। আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না। সারাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে লকডাউনের পক্ষে নই। কেবল লকডাউন দিয়েই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র।

‘করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরিধান করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ ৭০ ভাগ নিরাপদ থাকবে। তাই জনসাধারণকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির এ নির্দেশনা অনুযায়ী মাঠে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।’

মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে তৎপরতায় দেশের জনগণকে সম্পৃক্ত করা হবে। সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতা সহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হলো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। আর এসব সংস্থার অভিভাবক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা একদিন কাজ না করলে করোনার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণের আশঙ্কা রয়েছে। তাই আমি নিয়মিত অফিস করছি এবং স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য কর্মকর্তারাও অফিস করছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ১০:২৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১