ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীপময় তালুকদারকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদারকে (৪২) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের জিরো পয়েন্ট পালাদিয়া পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৈয়দ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে দীপময় তালুকদার নামে এক হেডম্যানকে অস্ত্রের মুখে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বুধবার সকালে গাইন্দা ইউনিয়নের জিরো পয়েন্ট পালাদিয়া পাড়া থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দীপময় তালুকদারকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৫:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯