ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ছেলের হাতে বাবা খুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকায় ছেলের হাতে আব্দুল ওয়াদুদ (৫৫) নামে এক শিক্ষক বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

ছেলে এমদাদ হাসমী রাতুল ঢাকার একটি প্রাইভেট প্রতিষ্ঠানে অনার্সে ভর্তি হয়।

সোমবার মধ্যরাতে বাবা ও ছেলের মধ্যে টাকা নিয়ে বাকবিণ্ডতা শুরু হয়। পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার পরেও অতিরিক্ত টাকা দিতে নারাজ বাবা। একপর্যায়ে বাবাকে লোহার রড দ্বারা আঘাত করলে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন বাবা। তারপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে ।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় ০৬:৪৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯