ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে মামলা, আসামি ৫ হাজার

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে রোববার পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫ হাজার মানুষকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক এসআই আবিদ হোসেন এ মামলা দায়ের করেন।

ভোলার সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ৩০ পুলিশ আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। পুলিশ এখনো পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে মামলা, আসামি ৫ হাজার

আপডেট সময় ১০:১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯