ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যজনক লাগেজ ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে সন্দেহজনক একটি ল্যাগেজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

পুলিশ জানায়, রোববার বেলা ১১টা থেকে লাল রঙের একটি বড় ল্যাগেজ পাটগুদাম ব্রিজের কাছে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালুর বস্তা দিয়ে জায়গাটি ঘিরে রেখেছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‌্যাবের সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি জানান, লাল রঙের ল্যাগেজটি রহস্যজনক। তবে ল্যাগেজটিতে কোনো মরদেহ নেই, থাকলে এতক্ষণে গন্ধ বের হতো। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে আসছেন। আসলে বোঝা যাবে ল্যাগেজটিতে আসলে কী আছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রহস্যজনক লাগেজ ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

আপডেট সময় ১২:৫৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯