ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত ৪

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় ৪জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশসহ আহত হন অর্ধশতাধিক।

স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক একত্রিত হয়ে ‘নবী অবমাননা’ ও ‘আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই’- স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই তা শেষ করতে তাগাদা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে সাংবাদিক-পুলিশসহ আহত হন অর্ধশতাধিক। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তারা হলেন- মিজান (৪০) ও মাফুজ পাটোয়ারী (৪৫)। অপরজন মারা যান ভোলা সদর হাসপাতালে। এছাড়া দুপুর আড়াইটার দিকে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভোলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ এবং সদর হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ রাখা হয়েছে। পরে আব্দুল গণি নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত ৪

আপডেট সময় ০৯:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯