/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

প্রবাসীদের বিক্ষোভ সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে

আইএনবি নিউজ: সোনারগাঁওস্থ সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে সড়কে শনিবার বিকেল থেকেই অবস্থান নেয় সৌদি প্রবাসীরা।

টিকিটের জন্য টোকেন ছাড়া হবে এই ঘোষণা ছিলো আগে থেকেই। সেই টোকেনের জন্য না খেয়ে বা আধপেটা খেয়ে সারারাত কাটিয়েছেন সড়কে। শুধু মাত্র টোকেনের জন্য।

রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে সাউদিয়া এয়ারলাইন্স শুরু করে টিকিটের জন্য অগ্রীম টোকেন প্রদান কার্যক্রম। প্রথম দিকেই অনেক প্রবাসী একসঙ্গে ঢুকতে গিয়ে দেখা দেয় বিশৃঙ্খলা। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ভাংচুর করে গেইট। পুলিশের বাধা বা লাঠি চার্জ কিছুই থামাতে পারেনি বিক্ষোভকারীদের।

এক পর্যায়ে কিছুক্ষণের জন্য টোকেন দেয়া বন্ধ থাকে। যদিও এ বিষয়ে সাউদিয়া কর্তৃপক্ষ কিছুই বলতে রাজি হয়নি। রাস্তা অবোরধ ও বিক্ষোবের কারণ হিসেবে প্রবাসীরা বলছেন, দীর্ঘ দিন হয়ে যাচ্ছে কিন্তু সাউদিয়া তাদের টিকিট বা টোকেন কিছুই দিচ্ছে না। সকাল থেকে টোকেন দেয়ার নামে সাউদিয়া এয়ারলাইন্স প্রবাসীদের সঙ্গে ছলনা করছে।

এদিকে, পুলিশ কর্মকর্তারা বলছেন, চাইলেই প্রবাসীদের ওপর চড়াও হওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলাও সৃষ্টি করতে দেয়া হবে না। তাই প্রবাসীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিক্ষোভ কন্ট্রোল করা হচ্ছে।

তাড়াহুরো করে সাউদিয়া এয়ারলাইন্সের ভেতরে ঢুকতে গিয়ে কয়েকজন প্রবাসী আহত হয়েছে বলে জানা গেছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধস, চাই বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ

প্রবাসীদের বিক্ষোভ সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে

আপডেটের সময় : ০৫:৫৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০