/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫-৪০, ঢাকার বাইরে ২৮-৩২ টাকা

আইএনবি নিউজ: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার সকালে এক ভার্চুয়াল মাধ্যমে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চামড়া পাচার ঠেকাতেও সরকার কঠোর অবস্থানে রয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতবছরের চেয়ে দাম কিছুটা কমানো হয়েছে বলেও অনুষ্ঠানে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪০ টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া ২৮ থেকে ৩২ টাকা এবং সারাদেশে লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রাত ১০টার পর সারাদেশে সব ধরনের কাঁচা চামড়া কেনাবেচা নিষিদ্ধ করার পাশাপাশি ঈদের দিন রাতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় চামড়ার প্রবেশ ঠেকানোর দাবি জানান ট্যানারি মালিকরা।

গত বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া ১৮ থকে ২০ টাকা, বকরির ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫-৪০, ঢাকার বাইরে ২৮-৩২ টাকা

আপডেটের সময় : ০৯:৪৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০