/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

ফরিদপুরে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক-২

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা দিঘীর পাড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের বনফুল পরিবহনের তল্লাশী চালিয়ে ১০৮ বোতল ফেনসিডিল জব্দ করে হাইওয়ে থানা পুলিশ। এসময় মাদক পরিবহণের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় তল্লাশী চৌকি বসায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। আজ সোমবার বেলা ১১ টার দিকে মহাসড়কে জয়বাংলা দিঘির পাড় এলাকায় খুলনা থেকে ঢাকা গামী বনফুল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫১৭০) থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় বাসের ভিতরে ব্যাগে সংরক্ষিত অবস্থায় ১০৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক ২ জন হলো খুলনা জেলার পাইকগাছা থানার মৃত ইমতিয়াজ বাইনের ছেলে আব্দুর রশিদ(৭০) ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মৃত লক্ষীকান্ত বৈরাগীর ছেলে শ্বশান বৈরাগী(৫৫)।

ভাঙ্গা হাই-ওয়ে থানার অফিসার ইন চার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ২ জনই মাদক পাচারের সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক-২

আপডেটের সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০