/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

মির্জাপুরে সাত পুলিশসহ করোনা পজিটিভ ১৪

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে পুলিশের সাত সদস্যসহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ৩০৮জন করোনায় সংক্রমিত হলেন।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্য, ছাত্র ও গৃহিণী রয়েছেন।

মির্জাপুরে সব মিলিয়ে ৩০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর ১২৭ জন সুস্থ হয়েছেন। ১৭৬ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসা নিবেন। এছাড়া উপজেলায় আক্রান্ত অন্য ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সাত পুলিশসহ করোনা পজিটিভ ১৪

আপডেটের সময় : ০৭:২৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০