/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

নারীপাচার চক্রের হোতা আজম সহ দুই সহযোগী গ্রেফতার

আইএনবি নিউজ: রাজধানীতে গতকাল শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে নারী পাচার চক্রের হোতা মোহাম্মদ আজম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার দুই সহযোগী হলেন ডায়মন্ড ও ময়না।

রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডির দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীপাচার চক্রের হোতা মোহাম্মদ আজমের চারটি হোটেল রয়েছে দুবাইতে। এগুলো হলো ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড এবং হোটেল সিটি টাওয়ার। গত আট বছর ধরে এসব হোটেলে বাংলাদেশ থেকে মেয়েদের নিয়ে যেতেন মোহাম্মদ আজম। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার প্রধান দুই সহযোগী ডায়মন্ড ও ময়না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রতি নারীর জন্য ডায়মন্ড ও ময়না পেতেন ১০ হাজার টাকা। এ ঘটনায় তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। একপর্যায়ে পাসপোর্ট জব্দ করা হয় আজমের। এর পর বাংলাদেশে পালিয়ে আসেন আজম। বিষয়টি জানতে পেরে সিআইডি-ও তৎপর হয়। একপর্যায়ে গতকাল শনিবার রাতে রাজধানী থেকে ডায়মন্ড ও ময়নাসহ গ্রেপ্তার করা হয়।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারীপাচার চক্রের হোতা আজম সহ দুই সহযোগী গ্রেফতার

আপডেটের সময় : ০৭:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০