/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

কোটালীপাড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম বেগম(৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাকে তার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে, ছেলে বউ, মেয়েরা পিটিয়ে হত্যা করে।

কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দার পাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। তার স্বামীর নাম সবর আলি সিকদার।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় অভিযুক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।

তিনি আরো জানান, গতকাল শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুলসুম বেগমের বড় সতিন রিজিয়া বেগমের ছেলে, মেয়ে, ছেলে বউসহ পরিবারের আরো বেশ কয়েকজন জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম বেগমকে বেদম মারপিট করে।

আশংকাজনকভাবে প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই কালাম ফকির বাদী হয়ে ৭জনকে আসামি করে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ৪ আসামিকে গ্রেফতার করেছে। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। খুলনা মেডিকেলে লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে লাশ তার স্বজনদের কাছে বুঝে দেয়া হবে বলে ওসি জানান।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেটের সময় : ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০