/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

হোসেনপুরে জমি নিয়ে বিরোধে শিশুকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রবিবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে নূরে আনিতা নামে ছয় বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শিশু নাইমা সুলতানা (১০)।

নিহত নূরে আনিতা বীর পাইকশা গ্রামের আলমগীরের মেয়ে। গুরুতর আহত নাইমা সুলতানা বীথি একই এলাকার উসমান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে উসমানের সাথে একই এলাকার সিরাজুল ও মুর্শেদের বিরোধ চলে আসছে। এ নিয়ে সকালে গলাচিপা বাজারে সালিশ-দরবার হওয়ার কথা ছিল। এজন্য সকাল ৮টার দিকে উসমানেড মেয়ে শাপলা আক্তার শিশুকণ্যা আনিতাকে নিয়ে বাবার বাড়ি গলাচিপা গ্রামে যায়। বাড়িতে গিয়ে দেখে সিরাজুল, মুর্শেদ ও তাদের লোকজনের সাথে উসমানের পরিবারের ঝগড়া হচ্ছে। এ সময় শাপলা আক্তার তার মেয়ে আনিতা ও তার ছোট বোন বীথিকে নিয়ে ফিরে যাচ্ছিল। কিন্তু পিছন দিক থেকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আনিতা ও বীথি গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনিতাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বীথিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে জমি নিয়ে বিরোধে শিশুকে কুপিয়ে হত্যা

আপডেটের সময় : ১০:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০