/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

তারাগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে বুধবার দুপুরের দিকে উপজেলার অনন্তপুর রডবোঝাই একটি ট্রাক উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৫ জন শ্রমিক গুরুতর আহত হন।

মৃতরা হলেন, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলী ছেলে ফরহাদ হোসেন (২৫), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৫০), একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে অনিল চন্দ্র (৪৫) ও দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)।

জানা গেছে, দুপুরের দিকে দিনাজপুর থেকে রডবোঝাই করে তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল ট্রাকটি। পথে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

আপডেটের সময় : ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০