/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

২১ দিনের জন্য ওয়ারী লকডাউন ঘোষণা

আইএনবি নিউজ: আগামী ৪ জুলাই (শনিবার) সকাল ৬টা থেকে ২৫ জুলাই শনিবার পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দক্ষিণ সিটির নগরভবনে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা শেষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, লকডাউনের সময় ওয়ারীর দুটি পথ ছাড়া সবই বন্ধ থাকবে। ওষুধের দোকান বাদে অন্য সকল দোকান বন্ধ থাকবে। এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাসিন্দাদের কাছে নিত্যপণ্য সরবরাহ করার কথাও জানান তাপস।

তাপস আরও বলেন, খোলা দুটি পথে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। নমুনা সংগ্রহ করার জন্য সেখানে বুথ থাকবে এবং সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ওয়ারী এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহের জন্য মিনাবাজার ও স্বপ্নসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করা হবে।

আর স্বাস্থ্য অধিদফতর থেকে যেসব এসওপি দেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা হবে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২১ দিনের জন্য ওয়ারী লকডাউন ঘোষণা

আপডেটের সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০