আইএনবি ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিরোধী অভিযানে ৪৯ জনকে আটক করেছে ।
বুধবার (০৬ অক্টোবর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ১২ হাজার ১৭২ পিস ইয়াবা, ১৯ কেজি ৩৯০ গ্রাম ৫১ পুরিয়া গাঁজাসহ ৫টি গাঁজার গাছ ও ১৮৩ গ্রাম ১৮ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
তিনি জানান, আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews