খুলনা প্রতিনিধি: খুলনা নগরীতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নগরীর বিভিন্ন স্থানে নয়টি ট্রাকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়। পেঁয়াজের দাম বাড়ার পর খুলনায় প্রথমবারের মতো পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। এসময় ট্রাকগুলোর সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।
পেঁয়াজের দাম বাড়ার পর খুলনায় প্রথমবারের মতো পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। প্রতি ট্রাকে ১ হাজার কেজি করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রত্যেক ক্রেতা এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, পেঁয়াজ কিনতে টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews