আইএনবি নিউজ: আগামী ৯ জানুয়ারি (বৃহস্পিতবার) বিকেল ৪ টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। তার আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারিত হবে। এই অধিবেশন শীতকালীন নামেও পরিচিত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এসময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি দল ও বিরোধী দলসহ সকল দলের সংসদ সদস্যরা ভাষণে অংশ নেবেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews