বিশেষ প্রতিনিধি: রাজধানীর ডেমরায় মো. রবিউল ইসলাম (২২) নামে যুবকের বিরুদ্ধে প্লে নার্সারীতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে শ্লীলতাহানী করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে ভুক্তভোগীর মা অভিযুক্ত মো. রবিউল ইসলামের (২২) বিরুদ্ধে ডেমরা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় মামলা করেন।
পরক্ষণে ডেমরা থানা পুলিশ ওই লম্পট রবিউলকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।সে ডগাইর নতুনপাড়া ইসলামবাগ মিরাজীর বাড়ীর ভাড়াটিয়া বাগের হাটের মোড়েলগঞ্জ থানার ভাইজোরা গ্রামের মো. মহারাজ বেপরীর ছেলে।
ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মেয়েটি প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে তাদের বাসার সামনে খেলতে যায়।
এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রবিউল মেয়েটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিরিবিলি আজাদের গলি নামক স্থানে নিয়ে যায়।পরে যৌনকামনা চরিতার্থের উদ্যেশ্যে রবিউল ইসলাম মেয়েটির যৌনাঙ্গসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় মেয়েটির ডাক চিৎকারে পাশ্ববর্তী দুই ভাড়াটিয়া মহিলা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পাঠায়।
আইএনবি/এম.আর/ বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews