আইএনবি ডেস্ক: স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন প্রাথমিকভাবে ৭ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন সভার পর নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির এই সভায় সাড়ে চার হাজার ইউপিতে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত সম্ভাব্য তারিখ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মাধ্যমে এই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান নির্বাচন কমিশনার। তবে ভোটের এই সম্ভাব্য সময় জানানো হলেও নির্বাচন কমিশন পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
আইএনবি / বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews