আইএনবি ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , দেশের পাঁচটি বিভাগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা।
শনিবার (৪ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews