মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে দু’দল সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ।
নিহত ইসমাইল হোসেন চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।
মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী জানান, সদর
সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে বলেও জানান পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা বলেন, ‘নিহত ভাক্যা চুয়াডাঙ্গার এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নেতৃত্বে ছিল একটি সন্ত্রাসী গ্রুপ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews