সাভার প্রতিনিধি: বিভিন্ন নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বাজারজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ধ্বংস করা হয়েছে কারখানাটির তৈরি ২০ লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী।

বৃহস্পতিবার সকালে এক র্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা এক প্রেস নোটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সাভারের দেওগাও এলাকার ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড নামে কারখানায় অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। এসময় বিএসটিআই ও র্যাব-৪ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিঃ কোম্পানীর মালিক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহানেগ গস্খামের মমরেজ মোল্লার ছেলে নাজমুল হক (৪০) এবং প্রতিষ্ঠানের ম্যানেজার কুষ্টিয়া জেলার খোকশা থানার নিশ্চিন্ত বাড়িয়া গস্খামের আসাদুজ্জামানের ছেলে কুতুব উজ্জামান (৩৭)।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews