আইএনবি ডেস্ক: আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৮ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর ব্যবহারিক পরীক্ষা ১০ মে থেকে শুরু হয়ে ১৮ মে শেষ হবে।
আইএনবি/বিভূঁয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews