যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে রবিবার দুপুরে অভিযান চালিয়ে পোর্ট থানা পুলিশ সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক সাফিয়া বেনাপোল পোর্ট থানাধীন দীঘিরপাড় গ্রামের আবু বক্করের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিরপাড় গ্রামে সাফিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, আসামিকে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews