দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বুধবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (বুধবার) হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।
হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews