দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের সাব সীমানা পিলারের পাশে ভারত অভ্যন্তরে বিএসএফ'র গুলিতে ২৪ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
নিহত শাহাবুল হোসেন বাবু ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, নিহত যুবক ভারতীয় না বাংলাদেশি সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews