আইএনবি ডেস্ক:নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গ্রেপ্তার করেছে ।
শুক্রবার ( ৪ অক্টোবর) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews