আইএনবি ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) আগামীকাল রোববার (১ জুন) ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এদিকে, আগামীকালের আদালতের কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা রয়েছে।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। আদালতের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগামীকালের কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে পারে বলে জানা গেছে।
শনিবার (৩১ মে) এসব তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি বলেন, ‘আগামীকাল শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। "
প্রসিকিউটর আরও বলেন, আদালতের অনুমতি সাপেক্ষে আগামীকালকের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews