স্বাস্থ্য ডেস্ক: সারাদেশে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শুক্রবার (১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩৮ হাজার ৩০১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৫ জন, গত ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ১৪৬ জন।
১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ১০০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ৬৫০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews