আইএনবি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ রাজধানীর হাতিরঝিল থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. রশিকুল ইসলাম, মো. রুবেল ও মো. সাদ্দাম হোসেন ওরফে সম্রাট।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার মগবাজারে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আসামিদের নামে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews